1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

পরিচ্ছন্নতা থেকে শান্তির বার্তা, টেকনাফে যুবকদের ব্যতিক্রমী আয়োজন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

আবু মুসা :কক্সবাজার টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে যুবকদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান, বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘Youth-Led Community Clean-Up for Peace and Social Cohesion’ শীর্ষক কর্মসূচি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদীমুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। SHED ও ActionAid Bangladesh-এর উদ্যোগে, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং স্থানীয় সংস্থা উদয়ের সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে প্রায় দুই শতাধিক যুব শান্তিনির্মাণকর্মী (Youth Peacebuilder) অংশ নেন। র‍্যালিটি জাদীমুরা স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

পরে যুব শান্তিনির্মাণকর্মীরা জাদীমুরা স্টেশন ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় সড়ক ও আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি স্থানীয় মানুষের ব্যবহারের জন্য জাদীমুরা স্টেশনে একটি বড় ডাস্টবিন স্থাপন করা হয়।

আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতা অভিযান শেষে বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কক্সবাজার থেকে আগত শিল্পীরা বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন গান পরিবেশন করেন। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সংহতির বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দয়াল হরি ধর, উদয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহেল, সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুজন এবং ActionAid Bangladesh-এর প্রতিনিধি সুমাইয়া সুমা।

অনুষ্ঠান পরিচালনা করেন Peace Builder তানজিনা মাহমুদ জয়া ও সাকাওয়াত হোসেন। এছাড়া Peace Champion মোহাম্মদ সোহেলসহ বিভিন্ন পর্যায়ের যুব শান্তিনির্মাণকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকরা জানান, তরুণদের নেতৃত্বে এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। একই সঙ্গে শান্তি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি জোরদারে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচিতে অংশ নেওয়া যুব শান্তিনির্মাণকর্মীরা ভবিষ্যতেও স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা, শান্তি ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24