1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা ও সংলগ্ন এলাকায় আনসার-ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর-২৬) আনসার-ভিডিপি দলনেতা মোঃ আলী হোসেনের নেতৃত্বে আনসার-ভিডিপি সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় আনসার-ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জন্মভিটা ও আশপাশের এলাকায় মশা নিধনের জন্য স্প্রে করেন। দর্শনার্থী ও স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। আনসার-ভিডিপি সদস্যদের এমন জনকল্যাণমূলক স্বেচ্ছাশ্রমের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
ছবিঃ
১৭/০৯/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24