1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

মণিরামপুরে ২৫ বাড়িতে আগুনের গুজব, সতর্ক থাকার আহ্বান পুলিশের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ( মণিরামপুর)যশোরঃ

যশোরের মণিরামপুর উপজেলায় ২৫টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের বাড়িতে চাঁদা দাবিকে কেন্দ্র করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে মণিরামপুর উপজেলায় এ ধরনের কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মণিরামপুর থানায় নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ।

পুলিশ জানায়, ‘সনাতন ধর্ম’ নামের একটি ফেসবুক পেজে অন্য কোনো এলাকার অগ্নিকাণ্ডের ভিডিও প্রকাশ করে সেটিকে মণিরামপুর উপজেলার ২৫টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের বাড়িতে চাঁদার দাবিতে আগুন দেওয়ার ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে,পুলিশের দাবি প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

মণিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ বলেন,মণিরামপুর উপজেলায় ২৫টি সনাতন পরিবারের বাড়িতে আগুন দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি,উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া বা বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিভ্রান্তিকর ভিডিও প্রচারের সঙ্গে জড়িত ফেসবুক পেজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ সময় ওসি গুজবে কান না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রচারের আগে তা যাচাই করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রকৃত তথ্য জনসাধারণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24