1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ ​

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং ২টি মোটরসাইসহ মো. মশিউর রহমান (২৮) নামের এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
​আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোরে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।
​
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর ভোর ০৫:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া গ্রামের পাকা রাস্তায় একটি যানবাহন তল্লাশি অভিযান চালায়।
​অভিযানকালে এক মোটরসাইকেল আরোহী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টহল সদস্যরা শটগান দিয়ে ২ রাউন্ড ফাঁকা ফায়ার করলে ওই আরোহী মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়েন। পরবর্তীতে তাকে তল্লাশি করে তার নিকট থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া ধৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত আরও ১টি মোটরসাইকেলসহ মোট ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও মোটরসাইকেল দুটির মোট সিজার মূল্য ৪,৩৫,৮০০ (চার লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত) টাকা।
​
আটককৃত আসামির বাড়ি ভোলাহাট উপজেলার তিলকী (সুরানপুর) গ্রামের জেম আলীর ছেলে মো. মশিউর রহমান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
​বিজিবি অধিনায়কের বক্তব্য:
ঘটনার সত্যতা নিশ্চিত করে

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, বিজিবি সকল প্রকার অস্ত্র-গোলাবারুদ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24