1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

ঢোলারহাট ইউনিয়ন পরিষদ থেকে আখানগর ব্যারিস্টার পর্যন্ত সড়কের বেহাল দশা কালভার্টের গর্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৪নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২নং আখানগর ব্যারিস্টার স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকা সড়কটির অধিকাংশ জায়গায় খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও সড়কের পিচের আস্তরণ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পানি জমে গর্তগুলো আরও ভয়াবহ আকার ধারণ করে। এদিকে আখানগর ব্যারিস্টার স্কুলের কাছাকাছি সড়কের একটি কালভার্টের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি এতটাই ঝুঁকিপূর্ণ যে, যেকোনো সময় সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা শাহীন, শাহাজানসহ আরও কয়েকজন জানান, সড়কটি দুটি ইউনিয়নের মধ্যে যোগাযোগ স্থাপনের পাশাপাশি প্রতিদিন অসংখ্য মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কার ও কালভার্টের ঝুঁকিপূর্ণ অংশটি মেরামত করা প্রয়োজন। এ ব্যাপরে রুহিয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও ঢোলার হাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ঐ সড়কটি সংস্কারের তালিকা কর্তৃপক্ষকে প্রেরণ করা হয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে কাজটি শুরু হবে। এলজিইডি’র রুহিয়া উপজেলা প্রকৌশলী (অ:দা) মো: মাবুদ হোসেন জানান, ঐ সড়কের মূল স্টিমেট আমরা ঢাকায় প্রেরণ করেছি। প্রকল্পের অনুমোদন হাতে আসলেই খুই শিঘ্রই রাস্তা এবং কালভার্ট দুটোরই কাজ শুরু হবে।  
‎
‎তারিখ: ১৮/০৯/২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24