1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কেশবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘বারুইহাটী যুব প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর-২৬) সকাল ৯টায় সাগরদাঁড়ি ইউনিয়নের বারইহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উক্ত সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় ওই ক্যাম্প পরিচালিত হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করছেন, বারুইহাটী গ্রামের কৃতি সন্তান চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ মোস্তাকিম রহমান, এম.বি.বি.এস (ঢাকা),ডিও (চক্ষু) বিএমইউ,পিজিটি(চক্ষু) এমসিজিপি(চক্ষু) চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল, যশোর। তিনি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও স্বাস্থ্যের ওপর জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন বাড়ছে। সেই সাথে দৃষ্টি ত্রুটিতে ভুগছে অসংখ্য মানুষ। এসব প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এলাকার মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করার একটি মানবিক উদ্যোগ।
সকাল ৯টা থেকে শুরু হওয়া আয়োজন ক্যাম্পে ১০ বছরের শিশু থেকে শুরু করে ৬৫ ঊর্ধ্ব বয়স্ক পুরুষ এবং বিভিন্ন বয়সের নারীরা চিকিৎসা সেবা নেন। ক্যাম্পে চক্ষু বিষয়ে প্রায় দেড় শতাধিক রোগীকে সেবা দেন এই মানবিক ডাঃ মোস্তাকিম রহমান। এ সময় রোগীদের স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি ডেঙ্গু ও ম্যালেরিয়া সম্পর্কিত নানা ধরনের রোগের উপর সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ২ নং সাগরদাঁড়ি ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি মাওলানা জালাল উদ্দিন, ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাওলানা শরিফুল ইসলাম, সাংবদিক আব্দুস সালাম মুর্শিদী, মাস্টার নুরুল ইসলাম, সাদ্দাম হোসেন, মামুন-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের পাশে দাঁড়ানো এবং বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতা করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য।
ছবিঃ
১৯/০৯/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24