
নিজস্ব প্রতিবেদক ( মণিরামপুর) যশোরঃ
উপজেলা প্রশাসনের নির্দেশনায় মনিরামপুর বাজারের যানজট নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। তাদের অক্লান্ত পরিশ্রমে বাজারের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যক্রম অব্যাহত রয়েছে।১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য খাবারের ব্যবস্থা করেন মনিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী।এ সময় দায়িত্ব পালনরত আনসার সদস্যদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
যানজট নিরসনে দায়িত্ব পালনরত সদস্যদের পাশে দাড়ানোর অংশ হিসেবে দুপুরে ৯ জনের খাবার বিতরণ করা হয়েছে এবং সন্ধ্যায় ৮ জনের খাবর বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয়রা বলেন, বাজারের যানজট নিয়ন্ত্রণে আনসার সদস্যদের নিয়মিত দায়িত্ব পালন এবং তাদের সহযোগিতায় যান চলাচলে শৃঙ্খলা ফিরছে। তাদের জন্য খাবারের ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।