1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ক্যাডেট পিস স্কুলের ৬২ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন তুলে দিয়ে সবক প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বীরগঞ্জ শালবন মিলনায়তনে ক্যাডেট পিস স্কুলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া হয় এবং কুরআন শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং দিনাজপুর সরকারি কলেজ ও রংপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক। প্রধান আলোচক ছিলেন বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ শাহজাহান সিরাজ শিপন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণ, মাদক ও খারাপ সঙ্গ থেকে দূরে থাকা এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। প্রধান আলোচক কুরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্যাডেট পিস স্কুলের পরিচালক মাহবুব আল আজিজ, কনফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ, ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রশিদ (মিলন) এবং ক্যাডেট পিস স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বুলবুল।
এ সময় মাকড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24