1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

রোহিঙ্গা-স্থানীয় তরুণদের অংশগ্রহণে লেদা ক্যাম্পে শান্তির যুব সংলাপ

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

আবু মুসা, কক্সবাজার টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪-এ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর তরুণদের অংশগ্রহণে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘Youth-Led Dialogue for Peaceful Coexistence: Camp & Host Community Youth Peacebuilders with Camp-In-Charge’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাম্প-২৪-এর ক্যাম্প-ইন-চার্জ (CIC) গোলাম ফারুক। বক্তব্য দেন ক্যাম্পের CMO শাহেদুল ইসলাম, পিস চ্যাম্পিয়ন মোহাম্মদ ইরফাত, স্থানীয় সংস্থা SHY Society-এর প্রতিনিধি মোহাম্মদ বোরহান উদ্দিন, পিস চ্যাম্পিয়ন সাগরিকা, পিস বিল্ডার মিনারা আক্তার এবং লেদা নাফ পিস ক্যাফের পিস চ্যাম্পিয়ন আব্দুর রহমান।

বক্তারা তরুণদের শান্তি প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর তরুণদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও শান্তিপূর্ণ সহাবস্থান আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পিস বিল্ডার মোহাম্মদ সোহেল।

আলোচনা সভা শেষে ক্যাম্প-২৪ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নাফ ইয়ুথ পিস ক্যাফে কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে রোহিঙ্গা ও বাংলা গানের পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিল্পী অংশ নেন।

আয়োজনে ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীর দুই শতাধিক ইয়ুথ পিসবিল্ডার অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের নাশতা পরিবেশন করা হয়।

আয়োজকরা জানান, যুবদের নেতৃত্বে এ ধরনের সংলাপ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, বোঝাপড়া ও সামাজিক সংহতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24