1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

রুহিয়ায় মন এনার্জি স্টেশনে পুরোনো তেলে নতুন দাম আদায়ের পাঁয়তারা, জনমনে ক্ষোভ

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

মো: সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবস্থিত মন এনার্জি স্টেশন তেল পাম্পে সরকারের নতুন মূল্য ঘোষণার পর পূর্বের মজুদকৃত তেল বর্ধিত মূল্যে বিক্রির পাঁয়তারা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও বাইকারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে জানা যায়, গত রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পাম্পটিতে তেল নেওয়ার জন্য প্রায় ৫০টি মোটরসাইকেল অপেক্ষা করছিল। এ সময় পাম্পের ম্যানেজার তাপস দাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজুহাত দেখিয়ে বাইকারদের তেল দেওয়া বন্ধ রাখেন এবং মেশিনে নতুন রেট সেট করার কাজে ব্যস্ত সময় পার করেন। প্রায় এক ঘণ্টা এভাবে অতিবাহিত করার পর যখন রাত ১২ টা বেজে যায় তখন তিনি নতুন বর্ধিত মূল্যে তেল বিক্রির চেষ্টা করেন। এ বিষয়ে উপস্থিত বাইকার নাসিরুল ও সবুজ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা শুনেছি আগামীকাল থেকে তেলের দাম কার্যকর হবে, তাই পূর্বের নির্ধারিত মূল্যে তেল নিতে এসেছিলাম। কিন্তু পাম্প কর্তৃপক্ষ আগের কেনা তেল কেন নতুন দামে বিক্রি করতে চাইছে, তা আমাদের বোধগম্য নয়। উপস্থিত বাইকারদের এমন প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি ম্যানেজার তাপস দাস। পরদিন সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পাম্পে গিয়ে দেখা যায়, নতুন রেটে তেল বিক্রির সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল সেখানে উপস্থিত হয় এবং আগের মজুদকৃত তেল পূর্বের নির্ধারিত মূল্যে বিক্রির পরামর্শ দেয়। তবে ভোক্তা অধিকারের কর্মকর্তারা চলে যাওয়ার সাথে সাথেই ম্যানেজার তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ করে দেন। এতে গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক নুরুজ্জামানসহ অনেক সাধারণ গ্রাহক তেল না পেয়েই পাম্প থেকে ফিরে যেতে বাধ্য হন। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বিষয়টি এখনই দেখছি।
‎
‎তারিখ: ২১/০৯/২০২৬খ্রি.
‎মোবাইল নং- ০১৭৯৬০৩০৩৯৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24