1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

মৎস্য সম্পদ সমৃদ্ধ করতে মণিরামপুরে পোনামাছ ছাড়ল মৎস্য অফিস

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর) যশোরঃ

২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মণিরামপুরে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত,প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে,সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মণিরামপুর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়,মণিরামপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ফজলুল হকসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মৎস্য সম্পদের বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানো এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়,সরকারি জলাশয়সহ বিভিন্ন জলাভূমিতে পর্যায়ক্রমে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24