1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

বাগেরহাটের রামপালের চাঞ্চল্যকর শেখ আহাদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

*বাগেরহাটের রামপালের চাঞ্চল্যকর শেখ আহাদ হত্যা মামলার এজাহার নামীয় ১নং ও ২নং আসামিকে (মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে) গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি*

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ০৩:৩০ ঘটিকার সময় এসআরবি-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল খুলনা জেলার ফুলতলা থানাধীন লারিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাগেরহাট থানার চাঞ্চল্যকর শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহার নামীয় ১নং ও ২নং আসামিকে গ্রেফতার করে। *গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। বাকী বিল্লাহ শেখ (৪৭), ২। মাসুম বিল্লাহ শেখ (৫২), উভয় পিতা: জাফর শেখ, সাং: কিসমত চণ্ডিতলা, থানা: রামপাল, জেলা: বাগেরহাট।*

মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, মৎস্য ঘের ও বসত বাড়ির জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে আসামি পক্ষের সাথে বাদী পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ ধৃত আসামিদ্বয় সহ মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিরা রামপাল থানাধীন চণ্ডীতলা গ্রামস্থ বাদীর বসত বাড়ির সামনের ইটের সলিং রাস্তার উপর এসে বাদীর বাবার নাম উল্লেখ করে তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালি করলে বাদীর ছোট ভাই শেখ আহাদ আহমেদ ঘর থেকে বের হয়ে ইটের সলিং রাস্তার উপর পৌছমাত্র এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত ও গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় ভিকটিমকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদ্বয়কে বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে এসআরবি ফোর্সের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24