1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

মনোহরদীতে হামলায় একজন নিহত, আহত ২ কলাগাছ নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী)
প্রতিনিধি :

নরসিংদীর মনোহরদীতে কলাগাছ নিয়ে বিরোধের জেরে হামলায় মো. রবিউল আউয়াল (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাই কলিমুদ্দীন (৬০) ও ভাতিজা আবু রায়হান (২৪) আহত হয়েছেন। তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের পূর্ব মজিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলাগাছ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, পরে হামিদ, আল আমিন, হিমেল, আসাদ, সজীব, ইয়াছিন, রোকসানা, খোকন, শিউলী ও শাকিলাসহ কয়েকজন তাঁদের বাড়িতে গিয়ে রবিউল আউয়ালকে মারধর করেন। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
আহত রবিউল আউয়ালকে স্বজনেরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মিঠুন বলেন, হামলা থামানোর চেষ্টা করেও তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হামলার কারণ ও ঘটনায় কারা জড়িত, তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24