1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা।

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

মোহাম্মদ রাসেল হাওলাদার

ক্রাইম রিপোর্টার বাগেরহাট জেলা প্রতিনিধি।

আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. জনাব মো: জামিরুল ইসলাম বাগেরহাট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এবং বাগেরহাট জেলা পুলিশের সার্বিক দায়িত্বভার গ্রহণ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন জনাব মুহাম্মদ মহিদুর রহমান, সকল সার্কেল কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১ সহ বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নতুন পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি জেলার অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, দ্রুততম সময়ে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়া এবং পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বাগেরহাট জেলাকে একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিময় জনপদে পরিণত করতে জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24