
নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর )যশোরঃ
দেশের ইতিহাস ও মণিরামপুরের মানুষের কাছে শহীদ শেখ আকরাম হোসেন এক প্রতিরোধের প্রতীক,সত্যিকারের বীরত্বের প্রতিচ্ছবি। এই মহান বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আকরামের উদ্দেশ্যে নির্মিত শ্রদ্ধার প্রতীক স্মৃতি স্তম্ভের পবিত্রতা রক্ষার্থে ও সৌন্দর্যবর্ধনে যুব সমাজের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন করা হয়।
গত ২৩ সেপ্টেম্বর(বুধবার) মণিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কাজী ইমরান এর নেতৃত্বে জুড়ানপুর যুব সমাজের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আবু হুসাইন,কাজী জাহাঙ্গীর, রাকিব হোসেন, শেখর দাশ,মিলন হোসাইন, ফকর জামান, মিতুল, তুহিন সহ মণিরামপুরের যুব সমাজ ও সচেতন মহলের ব্যক্তিবর্গ এগিয়ে আসেন।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের ১৫ জুলাই (মতান্তরে ১০অক্টোবর) কাশিপুর মোড়ে রাজাকারদের হাতে শহীদ শেখ আকরাম নির্মমভাবে শহীদ হন।মণিরামপুরবাসীর কাছে তাঁর অবদান স্মরণীয় রাখতে ‘শহীদ আকরাম সড়ক’ (মণিরামপুর থেকে রাজগঞ্জ সড়ক) নামকরণ করা হয়েছে। মণিরামপুর উপজেলার একটি অন্যতম মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে হিসেবে ২০১৩ সালে তাহেরপুরবাসী, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড এবং তরুণ সমাজের উদ্যোগে শেখ আকরাম হোসেনের প্রতি শ্রদ্ধাজ্ঞলি ফলক স্থাপিত হয়। পরবর্তীতে স্বাধীনতার প্রায় ৫২ বছর পর ২০২২ সালে হাজ্বী মো. নূর আলী মোড়লের দানকৃত জমিতে টিআর কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আকরামের এই স্মৃতি স্তম্ভ স্থাপিত করা হয়।