
আজ ঢাকা, ২৫ সেপ্টেম্বর: গণভোটের গণরায় বাস্তবায়ন না করা হলে আগামী ১ নভেম্বর থেকে দেশের প্রতিটি জেলায় সমন্বয়ক ঘোষণা করে সর্বাত্মক আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী।
২৫ সেপ্টেম্বর নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক স্পেস পাবে—এমন কোনো কাজ আমরা করতে পারি না। তবে সরকার যদি গণভোটের গণরায়কে উপেক্ষা করে তা বাস্তবায়ন না করে, তাহলে আগামী ১ নভেম্বর থেকে দেশের প্রতিটি জেলায় সমন্বয়ক ঘোষণা করে সর্বাত্মক আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে জুলাই জনতা।
ফাহিম ফারুকী আরও বলেন, মঞ্চ ২৪ ইতোমধ্যে বিভাগীয় শহরগুলোতে তাদের পরিকল্পনা বাস্তবায়নে জনমত তৈরির কাজ শুরু করেছে।
তিনি বলেন, দেশের কল্যাণের কথা বিবেচনা করে সরকার যদি গণভোটের গণরায় বাস্তবায়নের পথে না হাঁটে, তাহলে ডিসেম্বরেই বাংলাদেশের জনগণ জাতীয় সরকার গঠনের উদ্যোগ নেবে। এতে বিএনপির জন্য যে পরিণতি অপেক্ষা করবে, তা বাংলাদেশের জন্যও “অতুলনীয় ক্ষতি” বয়ে আনতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সরকারপ্রধানের উদ্দেশে ফাহিম ফারুকী বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব—দয়া করে জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়নের পথে হাঁটুন।
তিনি আরও বলেন, অন্যথায় ১ ডিসেম্বর থেকে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ নিজেদের হাতে তুলে নিবে। সরকার কথা না শোনলে ডিসেম্বরের মধ্যে জাতীয় সরকার গঠনের কোনো বিকল্প থাকবে না।সবাইকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার অনুরোধ করেন ফাহিম ফারুকী।