1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়।

উজ্জ্বল ভভিষ্যৎ ও মানসম্মত শিক্ষার প্রত্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার কামালপুরে অবস্থিত ‘আল হেরা জামেয়া ইসলামী একাডেমী’ এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জামেয়া মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কামালপুর গ্রামের আব্দুল করিম উরফে মিয়াধনের পুত্র ইলিয়াস মিয়া, মাওলানা রুহুল আমিন দিলওয়ার, ব্যারিস্টার আব্দুশ শহিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. আবুল খায়েরের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই চ্যারিটেবল প্রতিষ্ঠানটি অঞ্চলজুড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে। শিক্ষার্থীদের ঈমান, সততা, সুদৃঢ় নৈতিকতা এবং আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তোলাই এই একাডেমীর মূল উদ্দেশ্য। ‘আল হেরা জামেয়া ইসলামী একাডেমী’র পরিচানলা কমিঠির সহ সভাপতি প্রফেসর আব্দুশ শহীদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘আল হেরা জামেয়া ইসলামী একাডেমী’র প্রতিষ্ঠাতা শিক্ষা পরিচালক মাওলানা মুখলিছুর রহমান। সুদুর যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ‘আল হেরা জামেয়া ইসলামী একাডেমী’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন দিলওয়ার। অনুষ্ঠানে ‘আল হেরা জামেয়া ইসলামী একাডেমী’র প্রধান শিক্ষক ফয়েজ উদ্দীন ও সহকারী প্রধান শিক্ষক মাওলানা শরিফ উদ্দীনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুরুয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি শিহাব উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী শামছু মিয়া লালা, ‘আল হেরা জামেয়া ইসলামী একাডেমী’র পরিচালনা কমিটির সদস্য শেখ মঈনুল হক জানু, বিশিষ্ট মুরব্বী ফারুক আহমদ, কামালপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী হুশিয়ার আলী, শিমুলতলা গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল হান্নান, সংগঠক সৈয়দ জুয়েল আহমদ, খালেদ আহমদ বাদশা, আলিম উদ্দিন, অভিভাবক সদস্য সাইফুদ্দিন আহমদ ও আরশ আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন ও সুন্নাহর মৌলিক শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একাডেমিটি অনন্য ভূমিকা রাখছে। এখানকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রতিটি শিক্ষার্থীকে আরবি ও ইংরেজি উভয় ভাষায় অনর্গল ও সাবলীল কথোপকথনে পারদর্শী করে তোলা। অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দিয়ে পরিচালিত এ প্রতিষ্ঠানে রয়েছে প্রশস্ত ও সুসংগঠিত শ্রেণীকক্ষ, আধুনিক বিজ্ঞানাগার, সমৃদ্ধ পাঠাগার, সবুজ-কোলাহলমুক্ত ক্যাম্পাস এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসফিয়া উদ্দিন হুমায়রা ও হামদে বারী তা’আলা পাঠ করেন রুহুল আমিন, শিক্ষার্থীদের পক্ষে বাংলায় বক্তব্য প্রদান করেন তাওহিদা জান্নাত, আরবিতে বক্তব্য প্রদান করেন ৩য় শ্রেণীর শিক্ষার্থী অলি উল্লাহ মাহদি এবং ইংরেজিতে বক্তব্য প্রদান করেন ৩য় শ্রেণীর শিক্ষার্থী আমিনা আলী সাফা সমাবেশে উপস্থিত অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আল হেরা একাডেমীর উত্তরোত্তর সমৃদ্ধি ও শিক্ষার্থীদের উজ্জ্বল মেধা বিকাশের লক্ষে বিশেষ মোনাজাত করা হয়।

মোঃ আফজাল মিয়।
সিলেট বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা
বিশ্বনাথ পৌরসভা
মোবাঃ ০১৭২৬৬৬০০০০।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24