1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের দুই যাত্রী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

জয়প্রকাশ
যশোর জেলা প্রতিনিধি

যশোরের কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়েমুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা এলাকার গফুর গাজীর ছেলে আজিজুল হক (৪৫) এবং একই এলাকার কুড়ন গাজীর ছেলে এরশাদ (৫০)নামে দুই জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান , একটি ইজিবাইক রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় নিচে পড়ে । এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্হ হয় এবং এতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় ।

দুর্ঘটনার পর পরই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ এসে পৌছায় এবং নিহতদের পরিচয় শনাক্ত করে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে ।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন । তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24