1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেপ্তার ৭৭

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসংক্রান্ত মামলার আসামি, বিভিন্ন মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য রয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে অভিযানগুলো চালানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৭৭ জনের মধ্যে মাদক বিক্রির অভিযোগে তিনজন, মাদক সেবনের অভিযোগে ৫৭ জন, অন্যান্য মামলায় নয়জন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের আট সদস্য রয়েছেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে এবং মাদক সেবনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আগের মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানায় মাদক সেবনের অভিযোগে ৪৩ জন, অন্যান্য মামলায় চারজন এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দরে মাদক সেবনের অভিযোগে পাঁচজন ও অন্যান্য মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে ছয়জন, অন্যান্য মামলায় একজন এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়।

আড়াইহাজার থানায় দুই কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলায় একজন এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানায় অন্যান্য মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় পুলিশের অভিযান চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24