1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কেশবপুরে আসন্ন নির্বাচনে মহিলা প্রার্থীদের নিরাপদ অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে সহিংসতামুক্ত আসন্ন স্থানীয় নির্বাচনে মহিলা প্রার্থীদের নিরাপদ অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিআরডিবি এর হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২৭ সেপেম্বর) সকাল ১১টায় সুইডেন দূতাবাস ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (IFES) ঢাকা-এর সহযোগিতায় বেসরকারি সংস্থা আরনট এডুকেশন এ্যাণ্ড গ্রোথ ফাউন্ডেশন (এইজিএফ) যশোরের আয়োজনে সংস্থার নির্বাহী পরিচালক দীপালি রানী-এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার বালা-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল খায়ের মহালদার, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উদ্দিন, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সচিব ইমরান শেখ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক এম.এ রহমান, সাবাদিক রুহুল আমীন, ইউপি সদস্য নাজমা সুলতানা, শাহানাজ পারভীন প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য নারী প্রার্থীগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং সুধী জন। অনুষ্ঠানটি সময়োপযোগী বলে মনে করেন নেতৃবৃন্দরা।
ছবিঃ
২৭/০৯/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24