
নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ ও কালীরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সানজিদ হাসান রাফি (২৫) নামের এক যুবকের সঙ্গে ‘তিন্নি’ পরিচয়ে এক নারী হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখা করার প্রলোভন দেখান।
রাফি কথা অনুযায়ী বন্দরের নবীগঞ্জ ঘাট এলাকায় গেলে ওই নারী ও তার সহযোগীরা তাকে একটি মিশুক গাড়িতে তুলে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন।
পরে তাকে রাজবাড়ি এলাকার একটি কবরস্থানের পেছনে নিয়ে যাওয়া হয়।
সেখানে আরও ১০-১২ জন সন্ত্রাসী যোগ দিয়ে রাফির ওপর শারীরিক নির্যাতন চালায় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। জীবন বাঁচাতে রাফি বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক হিসাবের মাধ্যমে কয়েক দফায় মোট ১ লাখ ২৪ হাজার ১৫০ টাকা পরিশোধ করেন। টাকা পেয়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিলে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় রাফির বাবা বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাতনামা ১৪-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত দুই আসামিকে গ্রেফতার করে এসআরবি-১১।