1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

পুনরায় সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর) যশোরঃ

যশোরের মণিরামপুর উপজেলার সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন।গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক মুঃ এনামুল কবীর স্বাক্ষরিত এক আদেশে এ অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

বোর্ডের স্মারক নম্বর—বিশ্ব-৬/৬২২২/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.২৫৭১৭,সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের অনলাইন আবেদনের (আইডি-৩৯৫৬৮) পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।বোর্ডের অনুমোদনপত্র অনুযায়ী,বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ জাকির হোসেনকে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি,মোঃ আসাদুজ্জামানকে সাধারণ শিক্ষক সদস্য, মোঃ আব্দুল আজিমকে অভিভাবক সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে।

অনুমোদিত অ্যাডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনধিক ছয় মাস। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে,সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকায় অবস্থিত,বিদ্যালয়টির EIIN নম্বর ১১৬১৪৭।বোর্ডের আদেশে আরও বলা হয়েছে,অনুমোদিত অ্যাডহক কমিটি পরিবর্তন করার ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24