1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর জয় ঢালী হত্যা মামলার আসামী গ্রেফতার রায়গঞ্জ ধানগড়া বাজারে নতুন ক্রীড়া সামগ্রীর দোকান ‘ধানগড়া স্পোর্টস জোন’-এর উদ্বোধন সুরমা ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়তে চান মোছাঃ ফাতেমা বেগ পোশাক শিল্পে বর্তমানে যা ঘটছে তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয় “স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ” বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত সিলুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ভাট্টাইধোপা মাজরা এলাকায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ভাট্টাইধোপা মাজরা এলাকায় অভিযান চালিয়ে ১,৩৮০ পিচ ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)

মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সদর কোম্পানীর (ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ) একটি আভিযানিক দল অদ্য ০৩/১১/২০২৬ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাট্টাইধোপা সাকিনস্থ মাজরা বাজার সরকারি মার্কেটে ইলিয়াস ডাক্তারের দোকানের সামনে মাজরা বাজার টু বিশ্বরোডগামী পাঁকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ০১। বি.এম নাইমুর রহমান (২৮) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ক) ১,৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট, খ) ৭০০ গ্রাম গাঁজা, গ) মাদক বিক্রয়লব্ধ ১,৬৯,১৫০ টাকা এবং ঘ) মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24