1. admin@mhnews24.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক কচুয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মদনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, কচুয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত। দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে মেম্বার পদে এগিয়ে আছেন মোহাম্মদ মনির উদ্দীন দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে মেম্বার পদে এগিয়ে আছেন মোহাম্মদ আলী আফরা জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন ৮ নভেম্বর ২০২৬

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

মোঃ মাহাবুল ইসলাম অভি গাজীপুর
চলমান শ্রমিক অসন্তোষের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা ঢাকার গাজীপুর ,সাভার, আশুলিয়া ও মিরপুর, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, টঙ্গী বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

এদিকে, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ে পরিচালিত কার্যক্রম ও লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শিল্পাঞ্চলে নিরাপদ ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24