1. admin@mhnews24.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক কচুয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মদনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, কচুয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত। দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে মেম্বার পদে এগিয়ে আছেন মোহাম্মদ মনির উদ্দীন দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে মেম্বার পদে এগিয়ে আছেন মোহাম্মদ আলী আফরা জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মির্জা ফয়সল আমীন আজ বিকাল ৪:০০ ঘটিকায় রুহিয়া উপজেলার সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন। এ সময় ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিবৃন্দকে। অনুষ্ঠানে সেনুয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাজমুল হক সুমন, এলজিইডি, ঠাকুরগাঁও-এর নির্বাহী প্রকৌশলী জনাব সফিউল আলম, রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মতিউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও এলাকাবাসী।
‎প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মিত হলে এই ইউনিয়নের মানুষকে আর দূর-দূরান্তে গিয়ে সেবা নিতে হবে না। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ভিজিডি-ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সকল সরকারি সেবা এখন এক ছাদের নিচে পাওয়া যাবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-১ আসনের প্রতিটি ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হচ্ছে। সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সেই উন্নয়নেরই একটি মাইলফলক হয়ে থাকবে। তিনি নির্মাণকাজে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সেজন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও
প্রকৌশলীদের সতর্ক থাকার নির্দেশ দেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার আহ্বান জানান।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24