1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি দীর্ঘদিনের জমি বিরোধ নিরসনের পর আনছার হাট সংলগ্ন গোরস্থান রক্ষায় নির্মাণকাজের উদ্বোধন

লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ নির্বাচনী দৌড়ে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিথ্যা রমন।
ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের জয় ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের হতবাক করেছে।
নির্বাচনী লাড়াইয়ের প্রথম দিকে একজন দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন শুরু করেছিলেন তিনি। ভোটের ময়দানে তার প্রতিপক্ষ ছিলেন ক্যারেন বাস, যিনি এর আগে কোনো নির্বাচনে হারেননি। তবে তাকে হারিয়েই লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র হতে চলেছেন নিথ্যা রমন।মামদানির সঙ্গে তুলনা

দক্ষিণ ভারতের কেরালায় জন্মগ্রহণকারী নিথ্যা রমনকে প্রায়শই নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে তুলনা করা হয়। দু’জনের মধ্যে মিলও রয়েছে। দু’জনেই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার সময় দুই নেতাই প্রগতিশীল এজেন্ডার উপর জোর দিয়েছেন।নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়র জোহরান মামদানিরও ভারতীয় যোগ রয়েছে। মি. মামদানির মা মীরা নায়ার একজন নাম করা চলচ্চিত্র পরিচালক এবং বাবা ভারতীয় বংশোদ্ভূত যিনি উগান্ডায় বড় হয়েছেন। অন্যদিকে, নিথ্যা রমনের পরিবার তার ছেলেবেলায় ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়।
মি. মামদানির সঙ্গে তুলনার প্রসঙ্গে নিথ্যা রমন মন্তব্য করেছেন, “উনি এখন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় নেতা। ওর সঙ্গে আমার তুলনা হওয়ায় আমি খুব খুশি, কারণ উনি কমিউনিকেশন (জনসংযোগ) ও নেতৃত্বের বিষয়ে অত্যন্ত দক্ষ। কিন্তু আমি ওর থেকে আলাদা। আমার নিজস্ব একটা পরিচয় রয়েছে।”সুএ বিবিসি বাংলা ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24