1. admin@mhnews24.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত সাইবার সেলের চমক: রাঙ্গামাটিতে ১৮ এপিভিয়েনের অভিযানে হারানো ৪৮ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের মুখে হাসি আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের ৩ আসামিসহ গ্রেপ্তার ৬ বিধবা ভাতার টাকা আত্মসাৎ ও চাকরির প্রলোভনে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার, থানায় গ্রাম পুলিশের অভিযোগ যশোর জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে মাদক সহ চারজন আসামী আটক কালীগঞ্জ পৌরসভা,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনা মণিরামপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের SBCC প্রশিক্ষণ অনুষ্ঠিত ​কচুয়ায় সিডর-আইলাসহ বিভিন্ন ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তার দাবিতে আবেদন ও মতবিনিময় মাধবপুরে নাজমুল-নাজমা বেগমের বিবাহবিচ্ছেদ সম্পন্ন

​কচুয়ায় সিডর-আইলাসহ বিভিন্ন ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তার দাবিতে আবেদন ও মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট):
​বাগেরহাটের কচুয়ায় বিগত সিডর, আইলাসহ বিভিন্ন প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী পরিবারগুলোর পুনর্বাসন এবং আর্থিক সহায়তার দাবি জানানো হয়েছে। এ লক্ষে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত আবেদন এবং এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কচুয়া উপজেলা মিলনায়তনে জাতীয় মৎস্যজীবী সমিতি ও জাতীয় মৎস্যজীবী পরিবার কচুয়া উপজেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​জাতীয় মৎস্যজীবী সমিতির বাগেরহাট জেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ৪৭টি পরিবার অংশ নেয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নিজেদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দেন।
​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—জাতীয় মৎস্যজীবী সমিতির কচুয়া উপজেলা আহ্বায়ক মো. মোতালেব হোসেন, যুগ্ম আহ্বায়ক ফারুক মোল্লা ও গোলাম মোস্তফা, এবং সদস্য সচিব আবু বকর মোল্লাসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ।
​সভায় বক্তারা বলেন, অতীতে ঘটে যাওয়া প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাতে বহু মৎস্যজীবী পরিবার সর্বস্বান্ত হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেক পরিবার এখনো সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তাই ক্ষতিগ্রস্ত ও নিহত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে সরকারিভাবে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের জোর দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24