1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক কক্সবাজার সভা অনুষ্ঠিত শোভনালী ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডিসির কাছে প্রতিকার দাবি,রেলগেটে জমি মালিকানায় জবর দখল সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলারপান্ডারগাঁও ইউনিয়নের,পঞ্চগ্রাম সুনাপুর মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলন টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ইয়াবা উদ্ধার, আসামী গ্রেফতার

শিবনগর ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
২৩/১১/২০২৬ সোমবার

চুয়াডাঙ্গায় শিবনগর ডিসি ইকো পার্কে বটতলী বিল সংলগ্ন নবনির্মিত তিনটি আকর্ষণীয় স্থাপনার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৩শে নভেম্বর ২০২৬) চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থাপনাগুলোর উদ্বোধন করেন।

নতুন উদ্বোধন হওয়া স্থাপনাগুলো হলো ভাসমান মাছরাঙা ঘর’, ‘ফুলের বাগান কুহেলিকা’ এবং ‘চড়ুইভাতি মঞ্চ অগ্নিবীণা’। বটতলী বিলের প্রাকৃতিক পরিবেশকে আরও উপভোগ্য ও দর্শনার্থীবান্ধব করে তুলতে এসব স্থাপনা যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এ ছাড়াও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কর্মরত সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই স্থাপনাগুলো চালুর ফলে শিবনগর ডিসি ইকো পার্কে ভ্রমণপিপাসু ও প্রকৃতিপ্রেমীদের পদচারণা আরও বাড়বে এবং পরিবার-পরিজন নিয়ে অবসর কাটানোর পাশাপাশি চড়ুইভাতিসহ নানা আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24