1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক কক্সবাজার সভা অনুষ্ঠিত শোভনালী ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডিসির কাছে প্রতিকার দাবি,রেলগেটে জমি মালিকানায় জবর দখল সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলারপান্ডারগাঁও ইউনিয়নের,পঞ্চগ্রাম সুনাপুর মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলন টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ইয়াবা উদ্ধার, আসামী গ্রেফতার

মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে যানজট নিরসনে ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের জন্য ছয়টি নির্দিষ্ট স্ট্যান্ড চালু করেছে পৌর কর্তৃপক্ষ।

প্রতিটি রুটের জন্য নির্ধারণ করা হয়েছে আলাদা রঙের স্টিকার। পাশাপাশি প্রতিটি স্ট্যান্ডে স্থাপন করা হয়েছে সাইনবোর্ড। নির্ধারিত স্ট্যান্ড ও রুট অনুসরণ করেই অটোরিকশা চলাচল করতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ছয়টি স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আমেনা খাতুন। পৌর কর্তৃপক্ষের নির্ধারণ করা স্ট্যান্ডগুলোর মধ্যে রয়েছে, থানার পূর্ব দিকে সার্কেল অফিসের মোড়।

এ স্ট্যান্ড থেকে তেঁতুলিয়া ও গাগলাজুর এলাকার অটোরিকশা চলাচল করবে। দৌলতপুর গোরস্থান মোড়ের স্ট্যান্ড থেকে চলবে ধর্মপাশাগামী অটোরিকশা। মাইলোড়া খেলার মাঠ মোড়ের স্ট্যান্ড থেকে মাঘান, আদর্শনগরসহ আশপাশের এলাকার অটোরিকশা চলাচল করবে।

এ ছাড়া সৈয়দবাড়ি মোড়ের স্ট্যান্ড থেকে পাবই, সমাজ, সহিলদেওসহ সংশ্লিষ্ট এলাকার অটোরিকশা চলবে। নওহাল বাসস্ট্যান্ড মোড় থেকে চলাচল করবে বারহাট্টাগামী অটোরিকশা। অন্যদিকে নওহাল শিশুপার্কগামী সড়কের স্ট্যান্ড থেকে নেত্রকোনা ও ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশা চলাচল করবে।

পৌরশহরের অভ্যন্তরে চলাচলের জন্য আলাদা স্টিকারযুক্ত অটোরিকশার অনুমতি দেওয়া হবে। প্রতিটি রুটের অটোরিকশা সহজে চিহ্নিত করতে ভিন্ন ভিন্ন রঙের স্টিকার চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সহসভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দোহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফরিদুজ্জামান ফরিদ, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া শামীম, সাধারণ সম্পাদক বারিন কার্নায়েন, সাংবাদিক হাফিজুর রহমান চয়ন ও সাইফুল আরিফ জুয়েলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পৌর প্রশাসক আমেনা খাতুন ও বিএনপি নেতারা যানজট নিরসনে নির্ধারিত স্ট্যান্ড ও রুট মেনে অটোরিকশা চলাচল এবং সংশ্লিষ্ট নিয়মকানুন অনুসরণের জন্য চালক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, শহরের যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগ সময়োপযোগী।

তবে এ উদ্যোগ সফল করতে অটোরিকশাচালক, যাত্রী ও সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে। নির্ধারিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা দাঁড় করানো যাবে না। সবাই নিয়ম মেনে চললে পৌরশহরে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে। পৌর প্রশাসক আমেনা খাতুন বলেন, মোহনগঞ্জ পৌরশহরে যানজট একটি দীর্ঘদিনের সমস্যা।

বিশেষ করে যত্রতত্র অটোরিকশা দাঁড় করানো ও যাত্রী ওঠানামার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। এ সমস্যা নিরসনে ছয়টি নির্দিষ্ট স্ট্যান্ড ও রুট নির্ধারণ করা হয়েছে। রুটভিত্তিক আলাদা রঙের স্টিকার চালু করা হয়েছে। চালকেরা নিয়ম মেনে চললে শহরের যানজট অনেকটাই কমে আসবে বলে আশা করছি। তবে এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
২৪/১১/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24