1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তিন মন্ত্রী ও এমপিকে সঙ্গে নিয়ে গণমিছিল ও বিক্ষোভে উত্তাল সিলেট ফুলবাড়িয়া মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ধার্য কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সাঘাটার কামালের পাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে ৬ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত। বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।
মঙ্গলবার (২৪ নভেম্বর-২৬) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে কেশবপুর শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের বিএনপির প্রধান কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছবিঃ
২৪/১১/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24