1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দৃষ্টিহীনতা জয় করে জিপিএ-৫, মৌমির সাফল্যে গর্বিত জুড়ীবাসী সিংড়ায় সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামপালে সুফলভোগী সদস্য চারজন মহিলাকে স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এর ব্যাতিক্রমী ভ্যানরিক্সা প্রচারাভিযান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: আবুল হাসান জহির গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে ঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পিআইবিতে তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সম্মেলন শুক্রবার: যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজারে সিআইডি ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা দোয়ারাবাজার উপজেলার।পান্ডারগাঁওয়ে নির্বাচনী হাওয়া আলোচনায়, হাজি আরশ আলী

অবৈধভাবে পাচারকালে এসআরবি ৬ ও নৌ পুলিশ কতৃক গমসহ লাইটার জাহাজ জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

যশোরের অভয়নগরে অবৈধভাবে পাচারকালে আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি-৬ ও নৌ পুলিশ কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল

অদ্য ২৫ নভেম্বর ২০২৬ ইং তারিখ, দুপুর ১৫:০০ ঘটিকার সময় এসআরবি-৬, স্পেশাল কোম্পানি এবং নৌ পুলিশ, অভয়নগর কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফরাজি ঘাটে অভিযান পরিচালনা করে বিদেশ থেকে আমদানিকৃত আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গম ও একটি কার্গো জাহাজসহ ছয়জনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, জাহাজের মাস্টার পলাতক রয়েছে।

এসআরবি-৬ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,বিদেশি একটি জাহাজে করে সমুদ্র পথে আমদানিকৃত গমের একটি চালান মোংলা বন্দরে আসার পথে বাগেরহাটের হারবাড়িয়া নামক এলাকায় একটি চক্র বিদেশি জাহাজ থেকে আনুমানিক ১৫০ টন গম বাংলাদেশী অন্য একটি লাইটার জাহাজে আনলোড করে, যা যশোরের অভয়নগর থানাধীন নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে উল্লিখিত আলামতসহ জড়িত আসামিদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, অভিযানে এসআরবি-৬ ও নৌ পুলিশের পাশাপাশি অভয়নগর উপজেলার নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু ও সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী উপস্থিত ছিলেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত গম ও লাইটার জাহাজ নৌ পুলিশ অভয়নগর এর নিকট হস্তান্তর করা হয়েছে। উক্ত বিষয়ে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24