1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ দিনাজপুরে শ্যামল কুমার ঘোষের মৃত্যুতে রোটারী ক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ সৌদি আরব রিয়াদে গ্লোবাল কোম্পানি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় প্যারালাইসিসে আক্রান্ত নারীর পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টার অভিযোগ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকায় ডিলিট হওয়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিশেষ পথসভা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জাহান কনক। সভার শুরুতে সভাপতি স্বাগত বক্তব্য রাখেন এবং প্রাণিসম্পদ খাতের অগ্রগতি নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের শিক্ষক সিদ্দিকুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সোলায়মান কবীর এবং বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী। এ সময় স্থানীয় প্রেস ক্লাবের সাংবাদিক, বিভিন্ন এনজিও ও ভেটেরিনারি ওষুধ কোম্পানির প্রতিনিধি, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রান্তিক খামারিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, আধুনিক পশুপালন পদ্ধতি এবং খামারিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চল হিসেবে শ্যামনগরে গবাদিপশুর সুরক্ষায় পর্যাপ্ত ‘এনিম্যাল শেল্টার’ নির্মাণ এবং লবণসহনশীল ঘাস চাষ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24