1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন “ফিরেও না-পাওয়া” ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ দিনাজপুরে শ্যামল কুমার ঘোষের মৃত্যুতে রোটারী ক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ

ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফুটবলের উন্মাদনা আর দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয়েছে ভোলাহাট পাবলিক ক্লাব আয়োজিত ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় ক্লাব মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকদের উপস্থিতিতে মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রিয় দলের খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ফুটবল উৎসবের আবহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহসম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ উদ্বোধনী খেলার পূর্বে জাতীয় ও ক্লাব পতাকা উত্তোলন করেন জাতীয় সংগীতের সুরেসুরে। পরে একগুচ্ছ বেলুনের গোছা খোলা আকাশে অবমুক্ত করে খেলার উদ্বোধন ঘোষণা করেন। খেলায় অংশগ্রহণকারী দু’টি দলের ক্যাপ্টেন, রেফারী ও খেলোয়াড়দের সাথে পরিচয়পর্ব এবং কুশল বিনিময় করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, নাচোল পৌর বিএনপির আহ্বায়ক মোঃ দুরুল হোদা, ইউপি চেয়ারম্যান ও সাবেক সভাপতি মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আব্দুল কাদের, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি কন্ট্রাক্টর মোঃ আলাউদ্দিন, যুবদলের সাবেক সভাপতি ও ফুটবল আয়োজক কমিটির সভাপতি মোঃ বেলাল উদ্দিন, ভোলাহাট আম ফাউন্ডেশন ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজু।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, বিএনপি নেতা ও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ আইনাল হক চৈতু মেম্বার, যুবনেতা মোঃ আসলাম আলী, মোঃ আমিন হাত্তিসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ভোলাহাট পাবলিক ক্লাবের সদস্যবৃন্দ।

উদ্বোধনী দিনের মাঠের লড়াইয়ে মুখোমুখি হয় ফুটানীবাজার স্পোর্টিং ক্লাব ও গোপিনাথপুর স্পোর্টস ক্লাব। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গোলের জন্য উভয় দলই একাধিক প্রচেষ্টা চালালেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউ। ফলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি ০-০ গোলে ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়।

খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মধ্য দিয়ে ভোলাহাটের তরুণ ও উদীয়মান ফুটবলাররা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24