1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কচুয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক কক্সবাজার সভা অনুষ্ঠিত শোভনালী ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডিসির কাছে প্রতিকার দাবি,রেলগেটে জমি মালিকানায় জবর দখল সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলারপান্ডারগাঁও ইউনিয়নের,পঞ্চগ্রাম সুনাপুর মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলন

আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান।।

আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় লিডার্সের আশাশুনি শাখা কার্যালয়ে উপজেলা অ্যাকশন ফোরামের আয়োজনে এবং লিডার্সের (LEDARS) সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ইসমাইল হোসেন লিংকন। সভা সঞ্চালনা করেন লিডার্সের CARE প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ মনিরুজ্জামান মনির।

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আফতাবুজ্জামান,ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আবদুল্লাহ ও সুমিত্রা মল্লিকসহ ফোরামের সদস্যবৃন্দ।

সভায় উপকূলীয় এলাকার লবণাক্ততা বৃদ্ধি,সুপেয় পানির সংকট,নদীভাঙন,ঘূর্ণিঝড়,দুর্বল বেড়িবাঁধ,জলাবদ্ধতা,কৃষি উৎপাদন হ্রাস ও জীবিকার অনিশ্চয়তা নিয়ে আলোচনা করা হয়।এ সময় বিগত ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

পরিকল্পনায় সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ,জলবায়ু সংকট ও জনগণের অধিকার তুলে ধরতে মানববন্ধন,সচেতনতামূলক কর্মসূচি ও আন্তর্জাতিক দিবস পালন এবং জলবায়ু সহনশীল কৃষি ও বিকল্প জীবিকার প্রসারে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় সদস্যরা স্থানীয় জলবায়ু সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24