1. admin@mhnews24.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
​পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৫১ মনোনয়ন ফরম বিক্রি, হেভিওয়েট প্রার্থীদের অংশগ্রহণ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল শ্যামা কালীপুজো উপলক্ষে যোগ, সংগীত, নৃত্য ও আবৃত্তিতে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্যোগে রাজবল্লভপুরের তারা মা ইয়ুথ ক্লাব আশাশুনি উপজেলার পাঁচ ইউনিয়নে আইন শৃংখলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া ভোলাহাটে ৭১-এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাগেরহাটের কচুয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা যশোরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) গঠনের পর প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে।
আবেদন জমা দেওয়ার এক মাসের মধ্যেই কোনো ধরনের ভোগান্তি ও বাড়তি অর্থ ব্যয় ছাড়াই অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভবন মালিকরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নকশার কপি আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হয়।
চলতি বছরের মে মাসে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর এটিই প্রথম নকশা অনুমোদনবিষয়ক সভা। এতে সভাপতিত্ব করেন কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
অনুমোদিত নকশার কপি পেয়ে ভবন মালিকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, কোনো ধরনের বাড়তি অর্থ ব্যয় ছাড়াই স্বল্প সময়ের মধ্যে নকশার অনুমোদন পেয়েছেন। এতে তাদের ভোগান্তি কমেছে।
সভায় কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, এখন থেকে প্রতি মাসে অন্তত একবার নকশা অনুমোদনবিষয়ক সভা অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের কোনো ধরনের ভোগান্তিতে না ফেলে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে নকশার অনুমোদন দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মো. শাখাওয়াত হোসেন খান এবং সহকারী অথরাইজড অফিসার ও তথ্য কর্মকর্তা প্রকৌশলী শরিফুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24