1. admin@mhnews24.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
​পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৫১ মনোনয়ন ফরম বিক্রি, হেভিওয়েট প্রার্থীদের অংশগ্রহণ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল শ্যামা কালীপুজো উপলক্ষে যোগ, সংগীত, নৃত্য ও আবৃত্তিতে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্যোগে রাজবল্লভপুরের তারা মা ইয়ুথ ক্লাব আশাশুনি উপজেলার পাঁচ ইউনিয়নে আইন শৃংখলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া ভোলাহাটে ৭১-এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাগেরহাটের কচুয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা যশোরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার

শ্যামা কালীপুজো উপলক্ষে যোগ, সংগীত, নৃত্য ও আবৃত্তিতে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্যোগে রাজবল্লভপুরের তারা মা ইয়ুথ ক্লাব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:

শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই শ্যামা কালীপুজো উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল রাজবল্লভপুরের,”তারা মা ইয়ুথ ক্লাব”। সুস্থ, সুন্দর ও মননশীল সংস্কৃতির চর্চাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যোগব্যায়াম, সংগীত, নৃত্য, আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মন জয় করে। বিশেষ আকর্ষণ ছিল প্রায় শতাধিক শিক্ষার্থীর যোগব্যায়াম প্রদর্শন। পাশাপাশি বিশিষ্ট সংগীতশিল্পী মাননীয়া বাসন্তী ব্যানার্জি সংগীত পরিবেশন করেন। তাঁকে তবলায় সহযোগিতা করেন স্বনামধন্য তবলাবাদক শ্রদ্ধেয় পঞ্চানন ব্যানার্জি মহাশয়।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট তবলাবাদক পঞ্চানন ব্যানার্জি মহাশয়। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন। পাশাপাশি উস্তি স্বামী বিবেকানন্দ কালচারাল ফোরামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে একাত্ম হয়ে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার বার্তা দেয় তারা মা ইয়ুথ ক্লাব।

উস্তি স্বামী বিবেকানন্দ কালচারাল ফোরাম এবং তারা মা ইয়ুথ ক্লাবের এই যৌথ উদ্যোগ দুই সংগঠনের পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও হৃদ্যতার এক সুন্দর দৃষ্টান্ত হয়ে ওঠে। সুস্থ সংস্কৃতির চর্চা যে মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, এই অনুষ্ঠান যেন তারই এক উজ্জ্বল উদাহরণ।

সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা বহন করে অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত। সব মিলিয়ে শ্যামা কালীপুজোকে কেন্দ্র করে রাজবল্লভপুরে এক সুন্দর ও আবেগঘন সাংস্কৃতিক পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24