1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ৬ আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পঠিত

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধ চক্রের মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) চকরিয়া থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের তদারকিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকী।
অভিযানে এসআই শফিকুল ইসলাম রাজা, সুজন বড়ুয়া, ইমরুল হক, এএসআই আলাউদ্দিন, রিমন কান্তি দাশ, ঈমন আহমেদ শেখসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
পুলিশ জানায়, অভিযানে সিআর মামলার ৩ জন, জিআর মামলার ১ জন এবং বিভিন্ন অপরাধ চক্রের আরও ২ জনসহ মোট ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, পরোয়ানা তামিল এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24