1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন কক্সবাজারের ইসমাইল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পঠিত

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
বাংলাদেশ কংগ্রেসের চতুর্থ জাতীয় কাউন্সিল ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। কাউন্সিলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে দলটির নতুন নেতৃত্ব আংশিকভাবে গঠিত হয়েছে।
এতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হিসেবে নির্বাচিত হয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান মোহাম্মদ ইসমাইল।
দলীয় সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম গতিশীল করা এবং আগামীর রাজনৈতিক কৌশল নির্ধারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নবনির্বাচিত যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল তার প্রতিক্রিয়ায় বলেন, “দলের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবো। চট্টগ্রাম বিভাগে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
এদিকে, এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান, মহাসচিবসহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কক্সবাজার জেলা বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে কক্সবাজারবাসী নবনির্বাচিত এই নেতার প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে চট্টগ্রাম বিভাগে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24