1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

জ্বালানি তেল বন্টনে প্রশংসায় ভাসছেন,গাবুরা চেয়ারম্যান মাছুদুল আলম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পঠিত

আল-হুদা মালী গাবুরা শ্যামনগর প্রতিনিধি:

মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশনে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতা নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং প্রশংসায় ভাসছেন গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম মাছুদুল আলম। শুক্রবার (২৪শে এপ্রিল) সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিনি রোদে দাড়িয়ে তার এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শুধু নিজ ইউনিয়নের মানুষই নয়, আশ পাশের আরও তিনটি ইউনিয়নের জনগণও।

সম্প্রতি সরকার নির্ধারিত কর্মসূচির আওতায় জ্বালানী তেল বিতরণ কার্যক্রম শুরু হলে দেশের বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ উঠলেও গাবুরা ইউনিয়নে দেখা গেছে ভিন্ন চিত্র। চেয়ারম্যানের সরাসরি তদারকি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ফলে পুরো প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব।

মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশনের ম্যানেজার নাজমুল হোসাইন বলেন, তেল বিতরণের আগে উপকারভোগীদের তালিকা প্রকাশ করা হয় এবং নির্দিষ্ট সময়সূচি মেনে সকলকে উপস্থিত থাকতে বলা হয়। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ না রাখতে প্রতিটি ধাপেই ছিল নজরদারি। ফলে সাধারণ মানুষ নির্ধারিত পরিমাণ তেল সঠিকভাবে গ্রহণ করতে পেরেছেন।

গাবুরা হরিষ খালি মটর শ্রমিকের সভাপতি আয়ুব আনছারী ও ডুমুরিয়া মটর শ্রমিকের সভাপতি নূর হোসেন বলেন, এভাবে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ আমরা আগে দেখিনি। চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে সব কিছু তদারকি করেছেন, তাই কোনো ভোগান্তি হয়নি। এদিকে পাশের দুইটি ইউনিয়নের জনগণও এ উদ্যোগের প্রশংসা করেছেন। তারা মনে করেন, গাবুরা ইউনিয়নের এই মডেল অনুসরণ করলে অন্যান্য এলাকাতেও অনিয়ম কমে আসবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ বলছেন, জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতা ও আন্তরিকতা থাকলে সরকারি যেকোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব। গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান তার কর্মদক্ষতা দিয়ে সেটিই প্রমাণ করেছেন। সব মিলিয়ে, জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতা ও সুশাসনের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে গাবুরা ইউনিয়নের এই উদ্যোগ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি, এম মাছুদুল আলম বলেন, জ্বালানী তেল বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে গাবুরা ইউনিয়ন পরিষদ সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারি নির্দেশনা মেনে প্রকৃত উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই করে সঠিকভাবে জ্বালানী তেল বিতরণ করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। জনগণের আস্থা বজায় রাখতে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতেই কাজ করছি। তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে তেল পৌঁছে দিতে সংশ্লিষ্ট সদস্যদের মাধ্যমে তদারকি করা হচ্ছে। যাতে করে কোনো অসুবিধা বা অভিযোগ না থাকে, সেজন্য সরাসরি অভিযোগ গ্রহণের ব্যবস্থা ও রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24