1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

নবীগঞ্জে মাধ্যমিক স্তরে মৃত্যুবরণকারী সকল শিক্ষক- কর্মচারীদের স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক স্তরে মৃত্যুবরণকারী সকল শিক্ষক- কর্মচারীদের স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর হিরা মিয়া গার্লস হাই স্কুলে দীঘলবাক হাই স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মরহুম সালেহ আহমদ ও ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক মরহুম মুহাম্মাদ আলী জিন্নাহ স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত শোক সভায় হিরা মিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু প্রদীপ রঞ্জন দাশ এর সভাপতিত্বে ও নাদামপুর হাই স্কুলের সহকারী শিক্ষক মাসুম আহমদ পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, ইনাতগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বদরুল আলম, দিনারপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন তালুকদার, দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আব্দুস সালাম, নবীগঞ্জ উপজেলা
মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক
মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজন মিয়া, সাংগঠনিক ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম। শোক সভায় মরহুম শিক্ষকদের নানান স্মৃতি চারণ করে আলোচনা সভা শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন, দিনারপুর হাই স্কুলের সহকারী শিক্ষক কয়ছর আহমদ। পরিশেষে মরহুম শিক্ষকদের পরিবারবর্গকে মরণোত্তর সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রেরক
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল নং 01716796398

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24