1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

বাগেরহাটের রামপালের গোবিন্দপুরে জমি দখল চেষ্টা ও হয়রানির অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালের গোবিন্দপুর গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধ চাঁদাবাজি, জমি দখল চেষ্টা ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী মো. আজমল হাওলাদার বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর গ্রামের মমিন উদ্দিন হাওলাদারের ছেলে আজমল হাওলাদারসহ তার ভাইয়েরা নিজস্ব জমি ও ক্রয়কৃত জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। একই এলাকার শেখ আ. সামাদ সাগর, মাকসুদা বেগম, আফসানা বেগম ও সুলতানা বেগম নানানভাবে ওই জমি দখল ও হয়রানির উদ্যেশ্যে ষড়যন্ত্র করে আসছে। তারই অংশ হিসাবে প্রতিপক্ষগণ জমি দখল চেষ্টা ও চাদা দাবি করে আসছে। চাদা না দিলে তাদের জমি ও পুকুর দখল করে নিবে বলে হুমকি দেয়। এ ছাড়ও প্রতিপক্ষ শ্লীলতাহানীসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী আজমল জানান, প্রতিপক্ষরা নানানভাবে ষড়যন্ত্র করায় নিরাপত্তা ও প্রতিকার চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আ. সামাদ সাগরের নিকট জানতে চাইলে সে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষ অসত্য বলছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24