1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

বিধানসভার প্রার্থী বিজয় ওঝার জনসভায়- উওর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ জী।‌

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পঠিত

আজ ২৩ শে এপ্রিল বৃহস্পতিবার, ১৬৫ নম্বর জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিজয় ওঝার সমর্থনে ২২ শে এপ্রিল বুধবার, কালাকার স্ট্রীট ও সত্যনারায়ণ এ সি মার্কেটের সংযোগস্থলে, ২০২৬ এ নির্বাচনকে সামনে রেখে, উওর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ জী সমাবেশে যোগদান করেন। মঞ্চে উপস্থিত হওয়ার সাথে সাথে বিজেপি সদস্যরা জয় শ্রী রাম জয়ধ্বনি দিতে থাকেন। বাংলায় নতুন সরকার গড়তে আহ্বান এর ডাক।

মঞ্চে উপস্থিত ছিলেন, জোড়াসাঁকো বিধানসভার বিজেপি প্রার্থী বিজয় ওঝা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ জী, মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়,শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী, চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক, বেলেঘাটার প্রার্থী পার্থ চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন মিনা দেবী পুরোহিত , সুনিতা সমাঝদার, কমলেশ সিং জী, প্রমথ সিং জী,‌ ভানু প্রকাশ মিশ্র জী, অনিল জী, আসাম থেকে রতন লাল নাথ,‌ গোবিন্দ ঠাকুর জি সহ অন্যান্যরা।

এর পর মঞ্চে উপস্থিত সকলকে উওরীয় পরিয়ে সন্মান জানান, এবং যোগী আদিত্য নাথ জী হাতে মায়ের একটি ফটো তুলে দেন,

ভোটকে কেন্দ্র করে এবং রাজ্য সরকারকে বিদায় দিতেই বাংলায় নতুন সরকার গড়তে বিজেপির এই জনসভা, যেভাবে সারা বাংলাকে গুন্ডারাজে পরিনত করেছে, নারীদের উপর ধর্ষণ নিপীড়ন শুরু করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে চলেছে, শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে, নারী ও শিশুদের নিরাপত্তা দিতে পারে না, বাংলার শিল্পকে ধ্বংস করেছে, গরিবের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, সেই সরকারকে বাংলা থেকে বিদায় দিতে হবে, তাই পরিবর্তনের দরকার, আপনারা একবার বাংলায় পরিবর্তন আনুন, আমরা আপনাদের কথা দিচ্ছি , যা যা প্রকল্প কেন্দ্রীয় সরকার এনেছেন আমরা ৪৫ দিনের মধ্যে সাধারণ মানুষের হাতে তুলে দেবো, বাংলায় শিল্প গড়ে উঠবে, শিক্ষা গড়ে উঠবে।

আর একটা কথা বলবো, আপনারা ভয় পাবেন না, নির্ভয়ে বুথে গিয়ে আপনার নিজের ভোটটি নিজে দেবেন, ২৯ এপ্রিলের ভোট আপনাদের বিবেচনার ভোট, নতুন সরকার গড়ার ভোট, সকাল সকাল ভোট দেবেন, বাংলায় পদ্ম ফুল ফোটাবেন। যাহাতে বাংলায় শান্তি শৃঙ্খলা ফিরে আসে, মা বোনেরা সম্মান পান।

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা, পশ্চিমবঙ্গ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24