1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

বেলকুচিতে যানজট নিরসনে আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা –

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় আঞ্চলিক সড়কে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন পৌর প্রশাসন (বৃহস্পতিবার ২৩ এপ্রিল) সকালে পৌর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়,অভিযানে বেলকুচি-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ অংশ হাসপাতাল গেট হতে মুকুন্দগাঁতি বাজারসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, ফুটপাত দখল করে বসানো দোকান-পাট, অস্থায়ী চা স্টল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায় সড়কের পাশে প্রতিনিয়ত দোকান বসানো এবং ফুটপাত দখলের কারণে দীর্ঘদিন ধরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
বিশেষ করে হাটের দিন ও ব্যস্ত সময়ে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সাধারণ মানুষের পোহাতে হয় এ অবস্থায় প্রশাসন সড়কটি দখলমুক্ত করতে উদ্যোগ নেন।

পৌর নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, উচ্ছেদের আগে তিন দিন পূর্বে মাইকিং করে সকল অবৈধ দখলদারকে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু অনেকেই তা অমান্য করে স্থাপনা রেখে দেন। ফলে জনস্বার্থে ও যানজট নিরসনে বাধ্য হয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, বেলকুচি পৌর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে কোনো অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। জনদুর্ভোগ কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলাকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করেন। অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24