1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

যশোরে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যশোর জেলার পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা-এর সভাপতিত্বে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। নিয়োগের প্রথম দিনে পুলিশ সুপার নিজেই পুলিশ লাইন্সের প্রধান ফটকে উপস্থিত থেকে প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রক্রিয়া চলাকালীন পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি স্পষ্ট করে বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। তাই কোনো অবস্থাতেই কোনো দালাল বা প্রতারক চক্রের সাথে যোগাযোগ করে প্রতারিত না হওয়ার জন্য তিনি প্রার্থীদের সতর্ক করেন।

প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ দ্বিতীয় দিনের করণীয় সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। নিয়োগ বোর্ডে অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত প্রতিনিধি এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24