1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে মাসুদ সাঈদী- পিরোজপুর-১ আসনের এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

এম হোসাইন আহমদ, নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাসুদ সাঈদী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ত্রয়োদশ জাতীয় সংসদে সম্প্রতি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামকে। কমিটির সদস্যদের মধ্যে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর নামও রয়েছে।
মাসুদ সাঈদী পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাঈদখালী গ্রামের সন্তান। তিনি প্রয়াত বিশিষ্ট ইসলামি বক্তা, রাজনীতিক ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে। দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে পিরোজপুরে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী জনসম্পৃক্ততা তৈরি হয়েছিল।
পিতার রাজনৈতিক উত্তরাধিকারকে সামনে রেখে মাসুদ সাঈদীও সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে পিরোজপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। নির্বাচন কমিশনের ফলাফলের তথ্য অনুযায়ী, তিনি ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট।
নির্বাচনের আগে মাসুদ সাঈদী তাঁর পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়া এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। জনগণের সেবাকে তিনি রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন।
সংসদ সদস্য হিসেবে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে দায়িত্ব পাওয়া তাঁর রাজনৈতিক ও সংসদীয় কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে। শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রমে জবাবদিহিতা, রাষ্ট্রীয় শিল্পকারখানার আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই কমিটির ভূমিকা রয়েছে।
পিরোজপুর-১ আসনের জনগণের প্রত্যাশা—নতুন দায়িত্বকে কাজে লাগিয়ে মাসুদ সাঈদী জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবেন এবং একই সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের বিষয়গুলো জাতীয় সংসদে আরও জোরালোভাবে তুলে ধরবেন।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মাসুদ সাঈদীর নতুন দায়িত্ব তাঁর জন্য সফল ও কল্যাণময় হোক—এই প্রত্যাশায় তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24