1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১০ ই সেপ্টেম্বর ( বৃহস্পতিবার ) অ্যাকশন এইড বাংলাদেশের উদ্দ্যোগে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গওহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্ভোধন করেন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়ন্ত কুমার মন্ডল এবং প্রোগতি প্রজেক্ট কো অডিনেটর আছের আলী । এ সময় অত্র বিদ্যালয়ের মাঠে ৮ টি নারিকেল,১২ টি কতবেল এবং ৫টি মেহগনি চারা রোপণ করা হয় ।

এছাড়াও ১০৮ নং চাঁদখালী সরকারি প্রাথমিকবিদ্যালয়ে কতবেল ৫০টি,নিম ৩০টি, তেতুল ৩০টি,বকুল,কৃষ্ণাচুডা,নারিকেল ৫টি করে চারা রোপন করা হয় এবং ১৪৩ নং মধ্যে রমজাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নারীকেল ১২টি,কতবেল ৮টি ও মেহগনি ৫ টি চারা রোপণ করা হয়। উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মো ফারুকুজ্জামান, কমিউনিটি মোবিলাইজার গৌরব কান্তি বর্মম এবং সাদ্দাম হোসেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24