1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত!!

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সান্তাহার পৌর যুবদল কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ডাকবাংলো চত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্ত ও গাছ বিতরণের আয়োজন করা হয়।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েলের আহবানে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া- ৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সভাপতি ফিরোজ মো: কামরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, মতিউর রহমান টিটু হোসেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, শহিদুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, যুগ্ম আহবায়ক ফেরদৌস মাহমুদ, সৌরভ কর্মকার, শাহাজাহান আলম স্বপন, দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কুহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শওকত, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু , তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় বিদ্যুৎ শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, সাবেক ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, সাব্বির হোসেন ছনি, ছাত্রদল নেতা আব্দুল আজিজ আবিদ, রবিনসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার বলেন, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকার কথা তুলে ধরেন। ঐক্যবদ্ধ ভাবে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান। আলোচনা সভা শেষে যুবদল কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে পুকুর পোনা মাছ অবমুক্ত করেন এবং পৌর শহরের ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীদের মাঝে গাছ বিতরণ করেন। এ সময় সান্তাহার পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24