1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

হবিগঞ্জর নবীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:- হবিগঞ্জের নবীগঞ্জে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ- সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।
গতকাল সোমবার(৬ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নবীগঞ্জের উদ্যোগে
নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জড়ো হন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন। উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ) কর্মকর্তা সাকিল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হারুনুর রশীদ ও গীতা পাঠ করেন সুকেশ চক্রবর্তী। আলোচনা সভার পূর্বে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি বয়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো: সেলিম তালুকদার ও ছনি আহমেদ চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, নবীগঞ্জ কলেজের প্রভাষক রেজাউল আলম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায় এবং হাফেজ ইমন।

বক্তারা দেশের টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন সমবায় সমিতির ছয়জন সদস্যের মধ্যে ২৫ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়।
একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত অর্ধশতাধিক উপকারভোগীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

প্রেরক
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল 01716796398

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24