1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে প্রশিক্ষণ ছাড়াই পশুচিকিৎসা, রাজনৈতিক পরিচয়ের দাপটে ‘কথিত ডাক্তার’ ফিরোজের দৌরাত্ম্য ছাতক-দোয়ারায় প্রথমবারের মতো চালু হলো মাংসপেশি ও জয়েন্টের আল্ট্রাসনোগ্রাম সেবা বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ খুলনায় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে ০৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী শাহারিয়ার ইসলাম রকি গ্রেফতার সুভাষগ্রাম চার্চে হামলার ঘটনার প্রতিবাদে বারুইপুর থানায় যৌথ প্রতিনিধি দল, খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তার আশ্বাস প্রশাসনের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন আলহাজ্ব আরশ আলী জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও।

ভূরুঙ্গামারীতে জমি বিরোধে শহিদুল হত্যায় ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজের পূর্ব পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় গ্রামবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে শহিদুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান।

এর আগে সোমবার (১০ আগস্ট) দুপুরে আন্ধারীঝাড় ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম নিহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে চিরুনি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৭ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।

সরেজমিনে দেখা যায়, ময়নাতদন্ত শেষে শহিদুল ইসলামের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে এবং দাফনের প্রস্তুতি চলছে। নিহতের স্বজনরা শোক ও ক্ষোভে আহাজারি করছেন।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24