1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

আখাউড়ায় হরযত মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট ঘিরে এলাকায় উত্তেজনা,যুবক গ্রেফতার।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক একটি পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে আসার পর আখাউড়া থানা পুলিশ গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে। পরে কর্ণেল বাজার এলাকা থেকে অভিযুক্ত আসাদুজ্জামান ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান ওয়াসিম আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল (কর্ণেল বাজার) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার রতন ডাক্তারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24